#Quote
আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল
কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায়
তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল
জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে। - জীবনানন্দ দাশ
Facebook
Twitter
More Quotes by Jibanananda Das
মেঘ শুধু মেঘ,হৃদয় শুধু হৃদয়,আর মরুভূমি শুধু মরুভূমি।
আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে । - জীবনানন্দ দাশ
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন! - জীবনানন্দ দাশ
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না : আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে । - জীবনানন্দ দাশ
আমি এক গভীরভাবে অচল মানুষ, হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।
আজো আমি মেয়েটিকে খুঁজি, জলের অপার সিঁড়ি বেয়ে, কোথায় যে চলে গেছে মেয়ে।
হয়তো এসেছে চাঁদ একরাশ পাতার পেছনে। কুড়ি বছর পর, তখন তোমারে নাই মনে।
তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকূলে জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়। - জীবনানন্দ দাশ
থমথমে রাত, আমার পাশে বসল অতিথি, বললে, আমি অতীত ক্ষুধা, তোমার অতীত স্মৃতি।
পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন; মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে।