#Quote
More Quotes
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
মুক্ত করি দিনু দ্বার– আকাশের যত বৃষ্টিঝড় আয় মোর বুকে, শঙ্খের মতন তুলি একটি ফুৎকার হানি দাও হৃদয়ের মুখে। বিজয়গর্জনস্বনে অভ্রভেদ করিয়া উঠুক মঙ্গলনির্ঘোষ, জাগায়ে জাগ্রত চিত্তে মুনিসম উলঙ্গ নির্মল কঠিন সন্তোষ।
সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা সামমন্ত্রসম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ডমূর্তি ধরি হউক বাহির। নাহি তাহে দুঃখসুখ পুরাতন তাপ-পরিতাপ, কম্প লজ্জা ভয়– শুধু তাহা সদ্যঃস্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনিময়।
শুনরে বেটা চাষার পো বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো। আষাঢ় শাওনে নিড়িয়ে মাটি ভাদরে নিড়িয়ে করবে খাঁটি। হলুদ রোলে অপর কালে সব চেষ্টা যায় বিফলে।- ক্ষণা
নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ পয়লা বৈশাখ
শুভ নববর্ষ স্ট্যাটাস
শুভ নববর্ষ উক্তি
শুভ নববর্ষ ক্যাপশন
ঘাস
শিশির
কনা
প্রজাপতি
রঙ্গীন
শুভ
পয়লা
বৈশাখ
ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি!!! বৈশাখ মাসের ১ তারিখে আইসো আমার বাড়ি !!! ছেলে হলে পাঞ্জাবি , মেয়ে হলে শাড়ি.!! করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি !!! আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১
নতুন বছরের সূচনা, আনন্দের ভান্ডার,পহেলা বৈশাখে কাঁপাকাঁপা নদী আর পাহাড়।মিষ্টি পিঠে, রাঙা জামা, মনে শুধু সুখ,সবার জীবনে আসুক, ভালোবাসার দিশা।
আজ আমি বড় একা যখন ছিলে তুমি আমার কাছে ভাবতাম না কি আমার আছে না আছে তোমার ওই আঁখি দুটি সাথী করে বৈশাখে পেতাম বসন্তের দেখা ।
শুভ পহেলা বৈশাখ! পুরনো গ্লানি ভুলে শুরু হোক নতুন যাত্রা।
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি। – ক্ষণা