#Quote
More Quotes
পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো । ____শুভ নববর্ষ____
বৈশাখ যেন রুদ্র ভৈরব ;এক সর্বব্যাপী রুক্ষতা বিরাজ করে চারিদিকে।
সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা সামমন্ত্রসম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ডমূর্তি ধরি হউক বাহির। নাহি তাহে দুঃখসুখ পুরাতন তাপ-পরিতাপ, কম্প লজ্জা ভয়– শুধু তাহা সদ্যঃস্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনিময়।
বৃষ্টি বিহীন, বৈশাখী দিন দমকা বায়ে, নূপূর পায়ে যখন আসে, গন্ধ ভাসে! পাকা আমের কালো জামের সঙ্গে লিচু, আরো কিছু ফলের সাথে সবাই মাতে! আসলে ঝড়, কন্ঠ স্বর হয়রে ভারী, তবুও আড়ি ভাঙে ঘর, ভাঙে চর কান্না বাড়ে, নদীর পাড়ে!
বৈশাখ এলে মনে হয়, জীবন নতুন করে শুরু হোক আবার।
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে। – ক্ষণা
পুরনো দিনগুলো যেমনই হোক আজ এই পহেলা বৈশাখে সব স্মৃতি ভুলে তোমায় জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।
ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই শুভ পহেলা বৈশাখ।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
প্রতিটি বৈশাখ বলুক – “আবার শুরু হোক, ভালোবাসার গল্প।