#Quote
More Quotes
এসো হে নবীন, এগিয়ে চল অবিরাম,অন্তহীন ভোরের সূর্যের প্রথম আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। -রুনা লায়লা বাংলা কবিতা.কম
যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে,বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না।—প্রসিধ কৃষ্ণা।
এই নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই প্রতিষ্ঠানে নতুনভাবে যাত্রা শুরু করছেন। আশা করি, আপনারা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন এবং সফলতার সাথে এগিয়ে যাবেন।
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর
আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই প্রতিষ্ঠানে আপনাদের যাত্রা শুরু হলো আজ। আশা করি, আপনাদের সবার শিক্ষা জীবন এখানে সুন্দর ও মধুর হবে। আপনাদের মেধা ও প্রজ্ঞায় আমাদের প্রতিষ্ঠান গর্বিত হবে।
ঐ নতূনের কেতন ওড়ে, কাল বোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর – কাজী নজরুল ইসলাম
বহু বাধা বিপত্তি অতিক্রম করে তোমাকে পেতে চাই যেই তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।
যে পুরাতন,যে নতূন নবীনকে বরণ করিয়া লইতে ভয় পায়,শঙ্কিত হয়। বুঝিয়া লইবে,তাহার অর্জন ততখানি খাঁটি নয়। তাহার মধ্যে কোথাও এক মস্ত বড় ফাঁকি।—যোগেন্দ্র শর্মা।
আমি এক গভীরভাবে অচল মানুষ, হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।
যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভাল মানুষদের জয় হবেই হবে।