#Quote
More Quotes by Sarat Chandra Chattopadhyay
সমস্ত চক্ষু-কর্ণ দৃঢ়রুদ্ধ করিয়া এখনো এক বিশ্বাসে অটল হইয়া আছে, সে শুধু আমারই - আমার বড় আর তাহার কিছুই নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যদির উত্তর যদি দিয়েই হয়| অনিশ্চিত প্রস্তাবের নিশ্চিত মিমাংসা আশা করতে নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কিছু একটা কেবল দীর্ঘ দিন ধরে চলে আসছে বলেই তা ভালো হয়ে যায় না ।মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়।যে মমতায় চোখ বুঝে থাকতে চায় সে ই মরে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মনে করি চাঁদ ধরি হাতে দেই পেড়ে বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিড়ে! - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কত হারাইয়া গিয়াছে টের পাই, কিন্তু তবু তো শিকল ছিড়িয়া যায় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে,সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না৷ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মনে হয়, চঞ্চল এবং অস্হিরচিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি, ততখানি অখ্যাতির তারা যোগ্য নয়। অখ্যাতি করতেও তোমরা, সুখ্যাতি করতেও তোমরা। তোমাদের যা বলবার - অনায়াসে বল; কিন্তু তারা তা পারেনা। নিজের মনের কথা প্রকাশ করতে পারেনা; পারলেও তা সবাই বোঝে না। কেন না, বড় অস্পষ্ট হয় - তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে স্পষ্টতর হয়ে ওঠে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভালবাসিবার অধিকার সংসার আমাকে দেয় নাই। এই একাগ্র প্রেম, এই হাসি কান্না, মান অভিমান, এই ত্যাগ, এই নিবিড় মিলন সমস্তই লোকচক্ষে যেমন ব্যার্থ, এই আসন্ন বিচ্ছেদের অসহ অন্তর্দাহও বাহিরের দৃষ্টিতে তেমনি অর্থহীন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভালবাসাটার মতো এতবড় শক্তি , এতবড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না এতবড় কাজও বুঝি কিছু নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়