#Quote

কপালের যেখানটায় বসন্তের দাগ ছিল; সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়! সেখানটায় চুমো খেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
মানুষকে ব্যথা দেবার একটা সীমা আছে, সেটা ডিঙিয়ে যেও না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যা ভাল কাজ, তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায়—মানুষের কাছে হাত পেতে নিতে হয় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোন জিনিস কখনো সত্য হয়ে উঠে না। তবুও তাকেই যারা সকলের অগ্রে, সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালবাসে বলেই করে না, তারা সত্যভাষণের দম্ভকেই ভালবাসে বলে করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কিন্তু যা কিছু লোভের জিনিস - যখন ইচ্ছে করেই ত্যাগ করেচি, তখন আর আমার ভয় নেই। হঠাৎ যদি ঝোঁকের ওপর ছাড়তাম তাহলে হয়তো সাবধান হবার আবশ্যক ছিলো। কিন্তু এতোদিনের মধ্যে একটা দিনও তো আমাকে অনুতাপ করতে হয়নি? আমি যে বেশ সুখে আছি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আমি তো চললুম। পথের কষ্ট আমাকেই নিতে হবে, সে নিবারণ করার সাধ্য কারো নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হৃদয়ের কোমলতা ও দূর্বলতা এক বস্তু নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষের দীর্ঘ-জীবনে তাকে অনেক পা চলতে হয়,দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল,কোথাও উঁচু-নীচু থাকে, তাই লোকের পদস্থলন হয়; তারা কিন্তু সে কথা বলে না,শুধু পরের কথা বলে|পরের দোষ,পরের লজ্জ্বার কথা চীৎকার করে বলে,সে শুধু আপনার দোষটুকু গোপনে ঠেকে ফেলবার জন্যই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেক করেছি। কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে কেউ তো মানা করে না ; কিন্তু আমাদের (মেয়েদের) বেলায় সব পথ বন্ধ কেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত| যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়