#Quote

নগদ আদান-প্রদান ব্যতীত যে কোনো লেনদেন তা ছোট হোক আর বড় হোক মেয়াদসহ লিখতে কোনো বিরক্ত না হওয়া’ (২ সংখ্যক সূরা বাকারা আয়াতাংশ ২৮২)

Facebook
Twitter
More Quotes
হযরত রাফে ইবনে খাদিজ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা হুজুর (সা.)কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী! মানুষের যাবতীয় উপার্জনের মধ্যে কোনটি সবচেয়ে পবিত্র? হুজুর (সা.) বললেন, মানুষ নিজ হাতে যা কামাই করে এবং হালাল ব্যবসার মাধ্যমে যা উপার্জন করে। (মেশকাত)
আল্লাহ্‌ ব্যবসাকে করেছেন হালাল আর সুধকে করেছেন হারাম । — সূরা আল বাকারাহ, আয়াতঃ ২৭৫
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে - লালন
ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ বৈধ । কিন্তু অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কসম করে । নিজের পণ্যের ব্যাপারে মিথ্যা মিথ্যা বিবরণ দেয় । এভাবে অধিকাংশ মানুষ গোনাহগার হয়ে যায় । আল্লাহর পানাহ! আল্লাহর পানাহ! — হযরত মোহাম্মদ (সঃ)
ব্যবসায় সুযোগ আসে বাস এর মতো, সেখানে সবসময় অন্যজন চলে আসে । — রিচার্ড ব্র্যানসন
বন্ধুত্বে যদি স্বার্থের হিসাব থাকে, তাহলে সেটা কেবলই লেনদেন।
হযরত আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা.) বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদানদের সঙ্গে থাকবে।’ (তিরমিযি)
মানুষ যদি আপনাকে পছন্দ করে, তারা আপনার কথা শুনবে, আর মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে তারা আপনার সাথে ব্যবসা করবে । — জিগ জিগ্লার ( লেখক, বক্তা ও ব্যবসায়ী )
অনেক খেয়াল করে দেখলাম, জীবনের সব লেনদেন এত খেয়াল করে দেখা উচিত নয়!
সততা শুধু একটি গুণ নয়, এটি ব্যবসায়িক কৌশল।