#Quote
More Quotes by Sarat Chandra Chattopadhyay
যাহা জটিল ও দুর্বোধ্য, তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভাল। ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি -- যা কিছু সব সুখের জন্য। যেমন করেই দেখ না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আমার জীবন আজ মৃত, বিসর্জিত, প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদীতীরে দাড়াইয়া স্বচক্ষে দেখিয়া ফিরিয়াছি। আশা করিবার, কল্পনা করিবার, আপনাকে ঠকাইবার কোথাও কোনো সুত্র আর অবশিষ্ট রাখিয়া আসি নাই। ওদিকটা নিঃশেষ নিশ্চিহ্ন হইয়াছে। কিন্তু এইশেষ যে কতখানি শেষ, তাহা বলিবই বা কাহাকে, আর বলিবই বা কেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কাল যে ছিল,আজ সে নাই; আজও যে ছিল,তাহারো ঐ নশ্বর দেহ টা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না; অথচ, এই দেহ টাকে আশ্রয় করিয়া কত আশা,কত আকাঙ্ক্ষা,কত ভয়,কত ভাবনাই না ছিল। কোথায় গেল? এক নিমিষে কোথায় অন্তর্হিত হইল?তবে কি তার দাম?মরিতেই বা কতক্ষন লাগে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যখন তুমি কাউকে ভালবাসবে তখন, বুঝবে ব্যথা কী! - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাগ করিব কাহার উপর? কিসের জন্য? কি তাহার অপরাধ? ঝর্ণার জলধারার অধিকার লইয়াই বিবাদ করা চলে। কিন্তু উৎসমুখে জলই যদি শেষ হইয়া থাকে, তো শুষ্ক খাদের বিরুদ্ধে মাথা খুড়িয়া মরিব কোন ছলনায়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ শেষ পর্যন্ত কিছুতেই. নিজের সমস্ত পরিচয় পাই না, সে যা নয়, তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনার সৃষ্টি করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
যে বস্তুরই হোক, শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নাই। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন, শেষ ফলটুকু ঈশ্বরের হাত থেকেই নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমনো যায় না| বিছানায় পড়ে ছটফট করার মত শাস্তি আর নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমস্ত চক্ষু-কর্ণ দৃঢ়রুদ্ধ করিয়া এখনো এক বিশ্বাসে অটল হইয়া আছে, সে শুধু আমারই - আমার বড় আর তাহার কিছুই নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়