#Quote

আশা ছিলো একদিন আমার পাপ ক্ষয় হবে, আমি নিষ্পাপ হবো। এ লোভ কেন জানো? স্বর্গের জন্য নয়, সে আমি চাইনে। আমার কামনা, মরনের পর যেন আবার এসে জন্মাতে পারি। বুঝতে পারো তার মানে কি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
এমন কিছু একটা ভাগ্যে মিলিল যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুনে পাই নাই, নিজের দোষেও হারাই নাই, তথাপি হারানোটাকেই আজ স্বীকার করিতে হইলো, ক্ষতিটাই আমার বিশ্ব জুড়িয়া রহিলো। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত| যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কত হারাইয়া গিয়াছে টের পাই, কিন্তু তবু তো শিকল ছিড়িয়া যায় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে মাত্র কয়েক ঘন্টা পূর্বে ও নিজের মুখে স্বীকার করিয়া গিয়াছে, সে তাহার কেহ নয়_ উভয়ের কোন বন্ধন নাই, যাহার বিরুদ্ধে আজ তাহার ঘৃণার অন্ত নাই, তবুও তাহারই জন্য কেন সমস্ত মন জুড়িয়া হাহাকার উঠিতেছে। এ কি বিচিত্র ব্যপার! - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এই যে অশ্রান্ত বিক্ষোভ, নিজের জীবন হইতে ছুটিয়া বাহির হইবার এই যে দিগ্বিহীন ব্যাকুলতা, ইহার কি কোন শেষ নেই? খাঁচায় আবদ্ধ পাখির মতো কি সে দিনরাত্রি অবিশ্রাম মাথা খুঁড়িয়া মরিবে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আর এক কথা তোমাকে যে আমি বড় ভালোবাসিতাম তাহা আমার কোনো দিন মনে হয় নাই। আজিও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি না। শুধু এই আমার বড় দুঃখ যে,,,,, তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও, এবং আন্তরিক আশির্বাদ করি, তুমি সফল হও। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মনে করি চাঁদ ধরি হাতে দেই পেড়ে বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিড়ে! - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহাকে মনে পড়িলেই তাহার বুকে সুচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল সে শুধু অন্তর্যামীই দেখিতেছিলেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বড় প্রেম সব সময় কাছে টানে না| দুরেও ঠেলে দেয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে বস্তুরই হোক, শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নাই। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন, শেষ ফলটুকু ঈশ্বরের হাত থেকেই নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়