#Quote

এলোমেলো ভাবনার অন্তও নেই, আর মীমাংসাওও হয় না। দু চার দিন কেন, দু চার বছরে ও স্থির হয় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
যে আহবানে এই স্তব্ধ -নিবিড় নিশিথে এই বাড়ির সমস্ত কঠিন শাষনপাশ তুচ্ছ করিয়া দিয়া, একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কতো বড় আকর্ষণ, তাহা তখন বিচার করিয়া দেখিবার সাধ্য আমার ছিলো না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত। যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি। অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জো নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ তো দেবতা নয়-সে যে মানুষ! তার দেহ দোষে -গুণে জড়ানো; কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার স্ভাব বলে ধরে নেওয়া চলে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এমন কিছু একটা ভাগ্যে মিলিল যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুনে পাই নাই, নিজের দোষেও হারাই নাই, তথাপি হারানোটাকেই আজ স্বীকার করিতে হইলো, ক্ষতিটাই আমার বিশ্ব জুড়িয়া রহিলো। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে মাত্র কয়েক ঘন্টা পূর্বে ও নিজের মুখে স্বীকার করিয়া গিয়াছে, সে তাহার কেহ নয়_ উভয়ের কোন বন্ধন নাই, যাহার বিরুদ্ধে আজ তাহার ঘৃণার অন্ত নাই, তবুও তাহারই জন্য কেন সমস্ত মন জুড়িয়া হাহাকার উঠিতেছে। এ কি বিচিত্র ব্যপার! - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মনে করি চাঁদ ধরি হাতে দেই পেড়ে বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিড়ে! - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে তাওও বোধ করি সহ্য হয়! কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন। পূর্বের টা ব্যাথা দেয়। কিন্তু শেয়ার টা ব্যাথাও দেয়, অপমান ও করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যদির উত্তর যদি দিয়েই হয়| অনিশ্চিত প্রস্তাবের নিশ্চিত মিমাংসা আশা করতে নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
জীবনের অনেক বড় বস্তুকে চেনা যায় শুধু তাকে হারিয়ে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে বস্তুরই হোক, শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন, শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়