Zunayed Evan

Zunayed Evan

Zunayed Evan is a Bangladeshi musical artist
Date of Birth : 14 August, 1991 (Age 35)
Place of Birth : Chittagong, Bangladesh
Profession : Bangladeshi Singer, Songwriter, Writer
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram

Biography

জুনায়েদ ইভান (Zunayed Evan) হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, সুরকার, লেখক এবং ইন্টারনেট ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের একটি মিউজিক প্রোডাকশন স্টুডিও অ্যাপোলো জেডের মালিক। তিনি অ্যাশেজের (Ashes Band) ব্যান্ড সদস্যও।
জুনায়েদ ইভান বাংলাদেশের চট্টগ্রামে ১৪ আগস্ট, ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। তিনি এই অঞ্চলে বড় হন এবং এখানেই টিউটরিং শেষ করেন। সাঈদ ইসলাম মঞ্জু নামে তার এক ভাই এবং আয়শা অরণী এশিতা নামে এক বোন রয়েছে।

Quotes

Total 70 Quotes
তোমার সাথে আমার পার্থক্যটা এখানেই যে ‘ তুমি আমাকে ভালবাসতে’ আর ‘ আমি তোমাকে ভালোবাসি’। কাউকে চিরদিনের জন্য ভালো না বাসলে আবার ভালোবাসা যায় নাকি? আমি তোমাকে ভালোবাসি; বাক্যটি চিরন্তন সত্য। পাস্ট না; প্রেজেন্ট ইন্ডেফিনেট টেনস!
আমি জানি এক একটা এগারো ডিজিটের সংখ্যার ভেতরে লুকিয়ে আছে এক একজন আধামরা মানুষের কালজয়ী উপন্যাস!
সানগ্লাস লাগালাম, তোমাকে বলেছিলাম অনেক রোদ, আসলে চোখের নিচে গর্ত হয়েছে ছোট খালের মত!
এ পৃথিবীতে মানুষকে হত্যা করার অপরাধে যত মানুষ শাস্তি পেয়েছে! তার চেয়েও বেশি পেয়েছে মানুষকে ভালবাসার অপরাধে!
ভালোবাসলেই হয় না,ভালোবেসে যেতে হয়। প্রথমদিকের উপচে পড়া ভালোবাসা না,প্রতিদিন ভালোবেসে না গেলে ভালোবাসা একদিন সত্যি মরে যায়।
বোকা যখন বুঝতে পারে যে সে বোকামি করছে,তখন বোকামি থেকে উদ্ধার পাবার জন্য সে যে বুদ্ধি খুঁজে বের করে সেটা খুব বিপদজনক হয়। আদতে বোকা যখন বুদ্ধি খাটিয়ে কোন কাজ করে তখনই সে সব চাইতে বড় বোকামিটা করে।
আমরা প্রবেশ করি অনুমতি নিয়ে,আর বিদায় নেই অনুমতি ছাড়া।
অনেক টাকার আলো জ্বলে রেস্তোরায় জানতে ইচ্ছে করে কী থাকে আহা; ভিখারীর হাতে মাঝে মাঝে দেখা হয়ে যায় স্টেশনে এক গ্লাস পানি অথবা এক গ্লাস মরণ চোখে জল ঢেলে দাও!
সত্য কঠিন হতে পারে, নিষ্ঠুর হতে পারে, অন্যায় হতে পারে তবু বলে ফেললেই দেখবেন হালকা হয়ে গেছেন। তিতা ওষুধ যেমন পানির সাথে মিশিয়ে এক চুমকে খেয়ে ফেলতে হয় কঠিন সত্য সেরকম দম নিয়ে এক নিমিষে বলে ফেলতে হয়। দম ছাড়ার পর দেখবেন অর্ধেক হালকা হয়ে গেছেন।
একদিন খাবার টেবিলে আচমকা মনে পড়বে আমাকে ;হাতধুয়ে উঠে যাবে,সেদিন আর খাওয়া হবে না।