#Quote
More Quotes by Zunayed Evan
আমি জানি এক একটা এগারো ডিজিটের সংখ্যার ভেতরে লুকিয়ে আছে এক একজন আধামরা মানুষের কালজয়ী উপন্যাস!
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !
পৃথিবীতে দুটি অনুভুতি কখনোই লিখে প্রকাশ করা যায় না- পাওয়ার অনুভূতি, হারানোর অনুভূতি!
প্রেম যখন অভ্যাস হয়, তখন সেখানে প্রেম থাকে না। জীবনের ক্ষেত্রেও তাই।
ভালোবাসার কোনো চুয়ান্ন একান্ন ধারা নেই, ভালোবাসা মুক্ত,ভালোবাসা থেকে যায়। আকাশ বদলায় না,বদলায় তো বিমান আর বিমানের যাত্রী।
আমার ইচ্ছেরা-অনিচ্ছেরা আমার মত হয়নি!আমাকে বানানোর আগে কথা হয়নি,আমার খোদার সাথে!কথা হলে বলা যেতো,আমি বকুল ভালোবাসি!
একদিন খাবার টেবিলে আচমকা মনে পড়বে আমাকে ;হাতধুয়ে উঠে যাবে,সেদিন আর খাওয়া হবে না।
পৃথিবীতে যেখানে সুখ আছে, সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল।
বোকা যখন বুঝতে পারে যে সে বোকামি করছে,তখন বোকামি থেকে উদ্ধার পাবার জন্য সে যে বুদ্ধি খুঁজে বের করে সেটা খুব বিপদজনক হয়। আদতে বোকা যখন বুদ্ধি খাটিয়ে কোন কাজ করে তখনই সে সব চাইতে বড় বোকামিটা করে।
কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো-না। তাহলে একদিন দেখবে, নিজেকে-বিশ্বাস করানোর মত এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না!