#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। - এ পি জে আব্দুল কালাম
উৎকর্ষ একটি চলমান প্রক্রিয়া । এটি কোন আবশ্যিক ঘটনা নয়। - এ. পি. জে. আব্দুল কালাম
বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে, বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। - এ. পি. জে. আব্দুল কালাম
যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে। - এ. পি. জে. আব্দুল কালাম
যে নিজের মন থেকে কাজ করতে পারেনা সেও অর্জন করে কিন্তু শুধুই ফাঁপা জিনিস। - এ. পি. জে. আব্দুল কালাম
ভিন্নভাবে চিন্তা করা এবং উদ্ভাবনের সাহস থাকতে হবে । অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস দেখাতে হবে । সমস্ত সমস্যাকে জয় করে সফল হতে হবে । মহান গুণাবলী দ্বারা নিজেদের পরিচালিত করতে হবে । তরুণদের প্রতি এই হল আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
ইশ্বর তাদেরই সহায় থাকেন, যারা কঠোর পরিশ্রম করেন, এই নীতিটি খুবই স্পষ্ট। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়”। - এ. পি. জে. আব্দুল কালাম
“স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না”। - এ. পি. জে. আব্দুল কালাম
সাহস হারাবে না । আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। - এ. পি. জে. আব্দুল কালাম