#Quote

More Quotes
অহংকার ও অভিমান এর মাঝে পার্থক্য অবশ্যই আপনাকে বুঝতে হবে। - স্নেহেতা কারার
তোমার অভিমান আমার হৃদয়ের জানালা খুলে দেয়, যেখানে আমি দেখি এক অপূর্ব সন্ধ্যা, যার রঙিন আকাশে আমাদের ভালোবাসার স্বপ্ন উড়ে বেড়ায়।
অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে, সে নির্লজ্জ নয়! আসলে তার কাছে সম্পর্কের মূল্যটা সবচেয়ে বেশী।
এ কেমন বেঁচে থাকা, খোদার প্রতি তীব্র অভিমান নিয়ে বেঁচে থাকা, নিজের প্রতি তীব্র অভিমান নিয়ে বেঁচে থাকা, অথবা বেঁচে থাকার অভিনয় !
অভিমান সৃষ্টি হয় মানুষের হৃদয়ের গভীর, গোপন অন্তঃস্থলে যেখানে কেউ স্পর্শ করতে পারে না।
তোমার ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায়, কিন্তু তোমার অভিমানে সব কিছু থমকে যায় ।
অভিমান ভালোবাসা বাড়ায় ঠিক ই কিন্তু সেই অভিমান পুঞ্জীভূত হতে হতে কখন যে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায় তা কেউ জানে না।
অভিমানে ফেরালে মুখ, সত্যিটা খুঁজলেনা প্রবঞ্চনাই দেখলে শুধু, ভালোবাসা আর বুঝলেনা।
ভালোবাসার মানুষরাই বেশি অভিমান করে। কারন যেখানে ভালোবাসা যত বেশি সেখানে অভিমানের মাত্রা তত বেশি।
যেখানে কোন অধিকার নেই, সেখানে রাগ দেখানো, অভিমান করা, এসব বৃথা।