#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
“তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের সাহস থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা”। - এ. পি. জে. আব্দুল কালাম
ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে,অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
নেতা সমস্যায় ভয় পান না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। - এ. পি. জে. আব্দুল কালাম
ওপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। - এ পি জে আব্দুল কালাম
সেই ভালো শিক্ষার্থী হয়, যে প্রশ্ন করতে পারে । তাই ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
“উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়”। - এ. পি. জে. আব্দুল কালাম
“কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায়”। - এ. পি. জে. আব্দুল কালাম
একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। - এ. পি. জে. আব্দুল কালাম
বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ পি জে আব্দুল কালাম