#Quote

বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম

Facebook
Twitter
More Quotes by A. P. J. Abdul Kalam
“ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে,অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। - এ. পি. জে. আব্দুল কালাম
একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন, যারা কঠোর পরিশ্রম করেন। - এ পি জে আব্দুল কালাম
ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন। - এ. পি. জে. আব্দুল কালাম
“দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও”। - এ. পি. জে. আব্দুল কালাম
প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা মন থেকে কাজ করে না,তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
“একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশী শিখতে পারে”। - এ. পি. জে. আব্দুল কালাম
আমাকে একটা কথা বলুন, ভারতীয় মিডিয়া এত বেশি নেগেটিভ কেন? নিজের দেশের ভাল কাজ, সাফল্য – এগুলো পৃথিবীর সামনে প্রকাশ করতে এত লজ্জা কিসের? আমাদের কত গর্বের ইতিহাস আছে, এমনকি বর্তমানেও আমাদের দেশে অনেক ভাল কাজ হচ্ছে, অনেক সফল ব্যক্তিত্ব রয়েছেন। তাহলে তাদের নিয়ে কেন বেশি প্রচার হয় না। - এ. পি. জে. আব্দুল কালাম
কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ,কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। - এ. পি. জে. আব্দুল কালাম
ওপরে আকাশের দিকে তাকান, আমরা একা নই। - এ. পি. জে. আব্দুল কালাম