#Quote
More Quotes by Probar Ripon
বাবার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ১০ বছর! কি ভয়ংকর সেই দিন, যেদিনের পর থেকে আমি অন্য মানুষ।
আর-একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে ।
কি পাইনি তা ভাবার সময় কোথায় আমার, কোথায় থামিনি তা ভাবার সময় কই নদীর!
দুঃস্বপ্ন হলো, ঘুমের ভেতর প্রজাপতি হয়ে উড়ছিলাম, ঘুম ভেঙে দেখি আমি আবার সেই মানুষ
কি অদ্ভুত বৈপরীত্য, এদেশে সবচেয়ে বেশী হাততালি পাওয়া যায় মেয়েদের বিপক্ষে আর মায়েদের পক্ষে কথা বললে!
কীটনাশকের কারণে কৃষকের ক্যান্সার হয়, আর কৃষকের ছেলে স্বপ্ন দেখে কীটনাশক কোম্পানীতে চাকুরীর; প্রগতি জিনিসটা ঠিক এমনই
মানুষের যত-কিছু দুর্গতি আছে সেই আপন মনের মানুষকে হারিয়ে, তাকে বাইরের উপকরণে খুঁজতে গিয়ে , অর্থাৎ আপনাকেই পর করে দিয়েছে ।
স্বপ্নহীন ঘুম যেমন অসম্ভব, তেমন স্বপ্ন ছাড়া জেগে থাকাও সম্ভব নয় - প্রবর রিপন
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ ! - প্রবর রিপন
কারো দুঃখে যদি তোমার আনন্দ হয়; তবে বুঝে নিও, তোমার জীবনে সুখ নেই।