#Quote
More Quotes by Probar Ripon
মুখোশ পরে থাকা মানুষের সবার সাথে সম্পর্ক ভালো থাকে, মুখোশ খুলে পড়লে দুজনেই প্রতারিত বোধ করে, হাস্যকর হলো যে মুখোশ পরেছিলো সেও অন্যকে প্রতারক বলে
খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে
এই শক্তি হইতে বঞ্চিত করিলে সমাজের একটি প্রধান বল অপহরণ করা হয় ।
শীত সেদিনই আমাকে মুগ্ধ করতে পারবে, যেদিন পৃথিবীর সবার শীতের কাপড় থাকবে।
সময় শিখিয়ে দেয়, সবাইকে তুমি সব দিয়ে দিতে চাইলেও, সবাই তা পাওয়ার যোগ্য নয়
ছোটোবেলায় ভাবতাম কাঁঠাল গাছ বড় হয় এমনিতে, বড়বেলায় বুঝলাম কাঁঠাল গাছ বড় হয় ছাগলের ভয়ে
সবচেয়ে দূর্গম পর্বতের চূড়োয় একা ওঠা নয়, সবচেয়ে দুঃসাহসী কাজ, সবার ইচ্ছেকে উপেক্ষা করে নিজের ইচ্ছেতে, নিজের খুঁজে বের করা পথে একা হেঁটে যাওয়া
কখনো কোনো স্বাধীন মানুষ দেখিনি, দেখেছি শুধু স্বাধীনতার জন্য ছটফট করা মানুষ - প্রবর রিপন
মানুষের উৎসবের আতশবাজি, পটকার শব্দে আজ রাতে যে পাখিরা মরে যাবে; তাদেরকে শেষবারের মতো জানাই বিদায়।
বাবা সাপকে এতই ভয় পেতো, ভাবতো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপটা আমাদের গ্রামেই থাকে।