#Quote
More Quotes by Lalon
আব, আতশ, খাক, বাত কিসে গড়ে বলো গুরু সত্য করে, হাওয়া পবন এলো কোন কারে পানির জন্ম হয় কিসে। - লালন
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয় রাগের তালা খুলে সে রূপা দেখতে পায় - লালন
আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই সেই রূপের নিত্যলীলা নাই - লালন
ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা। - লালন
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একি জলেই সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি যমে তো কাউকে ছাড়বে না
এমন মানবজনম আর কি হবে! মন যা করো তরায় করো এইভবে
ফনি মণি জিনি রূপের বাখানি আছে দুইরূপে একরূপ হল করা। - লালন
সামান্যে কি তার মর্ম জানা যায়। হৃদকমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয় - লালন
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। - লালন