#Quote
More Quotes by Probar Ripon
ধ্বংসের আগে পাশে না দাঁড়িয়ে, ধ্বংসের পরে যে তোমার পাশে দাঁড়ায়, সে তোমার ধ্বংসকারীর চেয়েও ভয়ংকর শত্রু
পথের দিকে তাকিয়ে থাকলে পথকে দীর্ঘ মনে হয়, আকাশের দিকে তাকালে পথের দূরত্ব কমে যায়
কারো যাওয়া নিয়ে আমার দুঃখ নেই, যেহেতু তার যাওয়াই ছিলো অনিবার্য
একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ছাড়া, মানুষে মানুষে আর তেমন কোনো সুতীব্র সম্পর্ক নেই
নিজের পথ খুঁজে বের করা আর নিজের মতো হওয়ার চেয়ে কঠিন কিছু নেই, অথচ সবাই ভাবে সফল অন্য কারো মতো হওয়া সহজ। আর অন্যের হয়ে যুদ্ধে গিয়ে অন্যের সুবিধা করতে অন্যের শত্রুকে নিজের শত্রু ভেবে যুদ্ধে মরা নয় কোনো দুঃসাহসিক কাজ
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো, যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
'গাঞ্জাখোর' শব্দটার সাথে গাঁজার কোনো সম্পর্ক নেই, বাঙালী কারো কথা না বুঝলে আর চুল বড় ছেলে দেখলে 'গাঞ্জাখোর' বলে সম্বোধন করে - প্রবর রিপন
পৃথিবীর সমস্ত ব্যস্ত সফল মানুষই কোনো না কোনো সময় রাস্তায় ঘুমিয়ে থাকা পাগলকে ঈর্ষা করে
নিয়ম মানে যা ভাঙতে হয়
ঘৃণার এইসব সুতীব্র দিনে ভালোবাসা আসলেই বিস্ময়কর !