#Quote
More Quotes by Probar Ripon
আকাশের কাছে যাবে বলে, গাছ বারবার জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসে
বারবার অন্যের কাছ থেকে দুঃখ পেলে বুঝতে হবে দোষটা নিজের
কারো দুঃখে যদি তোমার আনন্দ হয়; তবে বুঝে নিও, তোমার জীবনে সুখ নেই।
বসন্তের বৃষ্টি, এসো ধুয়ে দাও আমার শরীরে শীতে জমা হাজার বছরের ধূলো।
মানুষ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা বোকামী, কেননা তারা তাদের স্বার্থের প্রয়োজনে প্রতি মুহূর্তে বদলাতে থাকে
বাবার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ১০ বছর! কি ভয়ংকর সেই দিন, যেদিনের পর থেকে আমি অন্য মানুষ।
নিজের পথ খুঁজে বের করা আর নিজের মতো হওয়ার চেয়ে কঠিন কিছু নেই, অথচ সবাই ভাবে সফল অন্য কারো মতো হওয়া সহজ। আর অন্যের হয়ে যুদ্ধে গিয়ে অন্যের সুবিধা করতে অন্যের শত্রুকে নিজের শত্রু ভেবে যুদ্ধে মরা নয় কোনো দুঃসাহসিক কাজ
হেমন্তের বৃষ্টি নেমেছে ধূসর শহর জুড়ে, তোমার না থাকা বৃষ্টি হয়ে সঙ্গ দিচ্ছে
মৃত বন্ধুকে ভুলে গিয়েছিলাম, আমার জন্মদিনে কেউ ফুল দিয়ে গেলো; ফুল থেকে সেই বন্ধুর ঘ্রাণ আসছিলো, জানিনা ফুলটা কি তার কবরের উপর ফুটেছিলো! - প্রবর রিপন
নিজেকে ভালোবাসতে না পারলে অন্যের প্রতি ঘৃণা বেড়ে যায় - প্রবর রিপন