#Quote
More Quotes
হাদিস থেকে আমরা বুঝতে পারি যে, কন্যা সন্তানকে যত্ন সহকারে লালন-পালন করা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ। কন্যা সন্তান আল্লাহর অমূল্য বরকত।
মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়। – হুমায়ূন আহমেদ
একজন সন্তান মাকে যতোই কষ্ট দেক না কেন সেই মা কখনো সন্তানের কষ্ট নিজের মনে ধারণ করেন না, বরণ সেই কষ্টকে ভালোবাসা দিয়ে পূরণ করে দেয়।
সমাজে ভাল ব্যক্তি তৈরি করতে শিক্ষাই দরকার।
মায়ের কোল হলো সন্তানের প্রথম বিদ্যালয়।
একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না __ জর্জ লিললো
এই ঈদে কিছু কেনাকাটা করবো ভাবছি। আমার জন্য নয়, পরিবারের জন্য। কেননা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের নিজেদের সখ পূরন করতে নেই।
যে বন্ধু কেবল তোমার প্রয়োজনে তোমার কাছে আসে, সে বন্ধু নয়, স্বার্থপর ব্যক্তি।
সন্তান যেন শুধু আদরের না হয়, হোক মানুষও।
আল্লাহর আদেশে রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। (আল হাদিস)