#Quote
More Quotes
একদিন ঠিকই ফিরে আসবো আমার দেশে, স্বপ্নের মাটিতে গড়ে তুলবো সুন্দর সংসার।
কতোই না সুন্দর এই প্রকৃতির প্রকৃতি! তার অস্তিত্বের কারণেই পৃথিবীর রঙ এতো ঝলমল করে।
যে রোদকে সুখ মনে করে সে কখনো বৃষ্টিতে ফুটবল খেলেনি - বেবি জি সোয়াগ
জীবনের ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো আমাদের খুঁজে নিতে হয়। এগুলো কখনো বৃষ্টির ফোঁটায়, কখনো শিশুর হাসিতে আবার কখনো প্রিয়জনের স্পর্শে লুকিয়ে থাকে। এগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে।
যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না
জীবন যদি তোমাকে সুন্দর মুহূর্ত উপহার দেয় তবে তার মাঝে কোন জটিলতা এনে সুন্দর মুহূর্ত গুলোকে নষ্ট করে ফেলো না।
নিজের সাথে নিজে কথা বলার মত সুন্দর অনুভূতি আর নেই।
জীবন তখনই সুন্দর হয়, যখন আমরা ছোট ছোট সুখের মুহূর্ত গুলোকে উপভোগ করি।
সুন্দর মুহূর্তগুলো আমরা মনে রাখিনা, ভুলে যাই। কে ১০০ দিন রসগোল্লা খাইয়েছিল সেটা আমরা মনে রাখিনা, কিন্তু কে একদিন কান মুচড়ে দিয়েছিল তা মনে রেখে দিয়েছি।
সুন্দর বিদায় হলো কারোর ক্ষতি না করে বিদায় নেয়া।— ইবনে তাইমিয়্যা