#Quote

একজন মা তার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য নিজের স্বপ্নকেও বিসর্জন দিতে কুণ্ঠিত হন না তার ভালোবাসা হলো আত্মত্যাগের সর্বোচ্চ রূপ।

Facebook
Twitter
More Quotes
বোঝা যতোই ভারী হোক না কেন, বাবা কখনো ঝগড়া করেন না। সন্তানদের আকাঙ্ক্ষার বোঝার কাছে তিনি কখনও কাঁধ নত করেন না।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা সারাজীবন শুধু সেক্রিফাইস করে যেতে হয়। কখনো নিজের শখ পূরণ করার সুযোগ পায় না।
মা হাজেরা বিপদ আপদে তার সন্তানের পাশে থাকে। মৃত্যুর ভয় ও তাকে তার সন্তানের কাছ থেকে, আলাদা করতে পারে না। সে জীবন দিতে রাজি কিন্তুু তার সন্তানকে ছাড়তে রাজি নয়।
সন্তান হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ।
মা কখনো তার সন্তানের কাছে কিছু পাওয়ার জন্য, তাকে এতো আগলে রাখে না। মা চায় সব সময় তার সন্তান যেন ভালো থাকে। সে কষ্ট করতে রাজি কিন্তুু তার সন্তানকে কষ্ট করতে, দেখতে সে রাজি নয়। মায়েরা তার সন্তানের জন্য সব সময় জীবন বাজি রেখে দেয়।
তোমার হাত-পা এবং তোমার সন্তানই জীবনের দূর্যোগময় মুহুর্তে সবচেয়ে বেশি আপন।
আমরা অনেক কারণে মাকে কষ্ট দেই। আমরা বুঝতে পারি না, এই মা আমাদের জন্য কতোটা কষ্ট করেছে। দুনিয়াতে মায়ের ভালোবাসার মতো, অন্য কারো ভালোবাসা মিলবে না। যেই মা নিজে না খেয়ে সন্তান এর মুখে খাবার তুলে দেয়। সন্তানকে বাঁচাতে নিজের জীবন হাঁসি মুখে দিয়ে দেয়। সন্তান বাড়ি না ফিরলে সারা রাত দূষচিন্তা করে বসে থাকে। তার থেকে আপন আর কেউ হতে পারে না আমার মনে হয়।
ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। গভীর শ্বাস নিয়ে শিথিল করার চেষ্টা করছি। প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছি। ‍‍‍যাতে করে মানসিক চাপ কমে আসে।
মধ্যবিত্ত মানে, মা বাবার পুরনো জামায় সন্তানের নতুন স্বপ্ন গুঁজে রাখা।
মাতা পিতাকে কষ্ট দিবে না। তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও।-আল হাদিস