#Quote
More Quotes
সিরিয়াতে একদিনে ১০০০ মানুষ হত্যা! বাহ মানুষ দেখি লাশের স্তূপে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েই ফেলবে
মানবিক দিকটা বিবেচনা করে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া শ্রেয়, কারণ এক মানুষের তরে আরেক মানুষের জীবন।
প্রিয় মানুষ অসুস্থ মানে নিজের অর্ধেক মনটাই ভেঙে গেছে। কেবল আল্লাহর কাছে প্রার্থনাও যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।
কখনো কোনো স্বাধীন মানুষ দেখিনি, দেখেছি শুধু স্বাধীনতার জন্য ছটফট করা মানুষ - প্রবর রিপন
ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা। এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি।
মানুষের ব্যবহার একটি গাণিতিক শূন্যতার মতো হওয়া উচিত। যা নিজে থেকে কোনো মূল্য বহন করে না, কিন্তু অন্যের সাথে যুক্ত হলে তার মূল্য বৃদ্ধি পায়।
নিজেকে নিজেই সামলাতে শেখো, যা দেখছো সবটাই মোহমায়া ,বাকিটা প্রয়োজন আর স্বার্থ!! আর মানুষ?? সে তো আবহাওয়া !
বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়, বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।
প্রিয় বাবা, আমি জীবনের যেখানেই যাই না কেন, তুমি সর্বদা আমার হৃদয়ে থাকবে।
কত বিচিত্র মতাদর্শে খণ্ড-বিখণ্ড, বিভাজিত হতে মানুষ কতকিছু করলো - কিন্তু তাদের রক্তের রং বদলাতে পারলো না। সব লাশের দেহ থেকে একই রং এর রক্তই গড়িয়ে গেলো!