#Quote
More Quotes
যে নদী হারায়ে যায় অন্ধকার রাতে নিরুদ্দেশে, তাহার চঞ্চল জল স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়!
নৌকাতে আজ তুমি মাঝি আমি তোমার সাথী আকাশ ছোঁয়া পালে জলুক চাঁদ সূর্যের বাতি দুটি কুরির চোখেতে আজ ভোরের আলো লাগে নাহয় ফুটুক একটি ফুলই গভীর অনুরাগে
এই মেঘলা দিনে মন টা তো আর ঘরে তে রয়না, আমার নদী ভীষণ মানি, তোমায় ছাড়া যে বয়না।
পদ্মা নদী তার বুকে ধারণ করে কেবল জল নয়, বাঙালির শেকড়ের গল্প।
সমুদ্রের ভেতর যেরকম একটি নদী হারিয়ে যায়; তেমনি স্বার্থের সমুদ্রে নিজের সদগুণ কে হারিয়ে যেতে দেবেন না ।
আমি অনুভূতির অতল গহব্বরে ডুবে থাকা এক নির্বাক নদী যার প্রতিটা ঢেউ বাড়িয়ে দিবে তোমার মনের স্পন্দনের গতি ।
নদীর বুকে পাথর হব আমি তুমি হবে তার জল! শীতল ধারা জড়িয়ে আমার বুকে তুমি চলবে অবিরল।
নদীর তীরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, এ যেন এক অপূর্ব অনুভূতি।
সুন্দর-অসুন্দর এর বিষয়টা অনেকটা নদীর জোয়ার ভাটার মতো। সুখের জোয়ারে মানুষ যতটা কাছে আসে দুঃখের ভাটার টানে ততটাই দূরে সরে যায়।
অনুভূতি হলো মনের সেই নদী, যার তীরে আমি বসে জীবনের গল্প শুনি। কখনো তা ঝড়ের মতো আছড়ে পড়ে, আবার কখনো শান্তভাবে বয়ে যায়। আমি শুধু এই প্রবাহের সঙ্গে ভেসে চলি।