#Quote
More Quotes
নিজের দুঃখের কথা মানুষকে না জানানো ভালো, তারা তাদের দুঃখকে আড়াল করতে তোমাকে নিয়ে হাসাহাসি করতে পারে
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না।
কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা, তার বুক থেকে খসে পড়েছে কত তারা। বেঁচে থাকলে আরো কত তারাই খসবে, তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে?- নির্মলেন্দু গুণ
মাঝে মাঝে মন খারাপ হয়, বুঝতে পারি না কেন, কিন্তু মনের ভিতর দুঃখ ছড়িয়ে পড়ে।
যে বন্ধু তোমায় বারবার দুঃখ দেয় তার পাশে শান্ত হয়ে বসে থাকাই হলো সবচেয়ে বড় উপহার যেটা তুমি তাকে দিতে পারো।
যতবারই সুখগুলো হারিয়ে গিয়ে দুঃখ এসে হাজির হয়েছে আমার দরজায়, ততবারই কষ্টগুলোকে বরণ করে নিয়েছি আপন মহিমায়।
যে সব সময় পাপ চিন্তা করে, তার ভিতরে দুশ্চিন্তা আপনা আপনিই চলে আসে।
দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না - রুদ্র গোস্বামী
দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে।
পরিবর্তন অবশ্যই অনেক বেদনাদায়ক তবে তার চেয়েও বেশি বেদনাদায়ক এমন কারোর সাথে থাকা যেখানে তুমি কোনদিন ছিলেই না। — ম্যান্ডি হেল