#Quote
More Quotes
এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত। যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি। অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জো নাই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
নিজেকে ভালোবাসো কারণ সবার আগে ‘তুমি।
তুমি বলেছিলে মানুষ বদলায়..তাই তুমি বদলে গেলে কিন্তু, আমি বদলায় নি তবে আমি কি মানুষ নই? - হুমায়ুন ফরিদী
আমাকে যে যা বলে চুপ চাপ শুনি। কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময় কে দিয়ে রেখেছি।
উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন।
নিজের অনুভূতির আগে অন্যের অধিকার এবং নিজের অধিকারের আগে অন্যের অনুভূতি বিবেচনা করুন। – জন উডেন
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার মুসলমানকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবেন।
ভালবাসিবার অধিকার সংসার আমাকে দেয় নাই। এই একাগ্র প্রেম, এই হাসি কান্না, মান অভিমান, এই ত্যাগ, এই নিবিড় মিলন সমস্তই লোকচক্ষে যেমন ব্যার্থ, এই আসন্ন বিচ্ছেদের অসহ অন্তর্দাহও বাহিরের দৃষ্টিতে তেমনি অর্থহীন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
“তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।”
নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজের মূল্য কখনো কমিয়ে দিও না, সবসময় মনে রেখো তুমি অমূল্য।