#Quote
More Quotes
আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। একুশে ফেব্রুয়ারি স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ীদের !
আমি মনে করি নারীর ক্ষমতায়নের জন্য নারীদের অধিক হারে রাজনীতিতে অংশগ্রহণ জরুরি।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নারী উন্নয়নে বিনিয়োগ একটি ভালো উদ্যোগ এবং তা শুধুমাত্র লৈঙ্গিক সমতার খাতিরেই নয় বরং মানব উন্নয়ন আর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্যও ভালো।
আমাদের যারা আজকের প্রজন্ম তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ২০০৯ সালে থেকে আমরা সরকারে। এই ১৫ বছরে বদলে যাওয়া বাংলাদেশ হচ্ছে আজকের এই বাংলাদেশ। সেটা আমরা করতে পেরেছি জাতির পিতার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী হৃদয়ে ধারণ করে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা গ্রহণের মাধ্যমে।
মাতৃভাষা আমাদের সবার কাছে প্রিয় তাই সবার কাছেই এটি বিশেষ কিছু। আপনাদেরকে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের অসংখ শুভেচ্ছা।
রাশিয়া-বাংলাদেশ সহযোগিতার সমকালীন প্রেক্ষাপট' বিষয়ক বক্তৃতায় প্রদত্ত ভাষণ, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি জাতি কখনোই সত্যিকার উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তারা দেশের সমস্ত জনগোষ্টীর অর্ধেক-নারীদেরকে, বৈষম্যহীনভাবে পুরুষের সাথে এক কাতারে দাড়ানোর সুযোগ করে দিতে পারে।
আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূর্ণ করবো, সেই স্বপ্নে সবাই সাথে থাকবো।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শান্তি পুরস্কার পেয়েছিলেন, সারা জীবন শান্তির বাণী প্রচার করেছেন, কিন্তু তাঁকে জীবন উৎসর্গ করতে হয়েছে।
আমরা যখন আমাদের মাতৃভাষায় কথা বলি তখন গর্ব অনুভব করি। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বন্ধু!
বিশ্ব শান্তি পরিষদের শান্তি পুরস্কারটি ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।