#Quote
More Quotes
আমি বদলে গেছি, কারণ সময় আমাকে বদলে দিয়েছে। আর বদলানোর দরকার পড়েছে, কারণ কিছু মানুষ আমাকে বাধ্য করেছে বদলাতে। এখন আমি আর আগের মতো সহজ-সরল নই, জীবন আমাকে বাস্তবতা বুঝতে শিখিয়েছে!
বান্ধবী যখন প্রকৃত বন্ধু হয়, তখনই জীবনের গল্পটা সুন্দর হয়।
জীবনের প্রতিটি ভুল শুধরে নেওয়ার এক সেরা রাত হলো শবে বরাত! আসুন, দুনিয়ার ব্যস্ততা ভুলে গিয়ে কিছুক্ষণ আল্লাহর সঙ্গে কাটাই, তাঁর রহমতের জন্য কেঁদে দোয়া করি!
জীবন এক নিরব গান, সুরে সুরে ঝরে পড়ে স্মৃতির ফুল। কখনো উচ্চ, কখনো নিচু, কখনো সুখ, কখনো বেদনা – এই মেলোডিতেই জীবন হয়ে ওঠে অমূল্য!
জীবনে আমরা যে ভালাবাসার সাথে ছোট ছোট কিছু ভাল কাজ গুলো করে যাই, অদূর ভবিষ্যতে তাই মূলত মহৎ হয়ে যায়। –মাদার তেরেসা
ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখােমুখি করানাে হয় তাদের ঈমানকে বিশুদ্ধ এবং তাদের পাপকে মােচন করানাের জন্য। কারণ, ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ করেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর তাই জীবনে সহ্য করা এই দুঃখ-কষ্টগুলাের জন্য তাদের পুরষ্কার দেয়া আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়। — ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)
প্রিয় মানুষকে না বলা কথার মাঝে সবচেয়ে ভয়ংকর সত্য, একটা কথা ছিলো। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো ছিলো তার সাথে কাটানো মুহূর্তগুলো।
জীবন’টা ভাঙ্গা চুড়ির মত অবহেলিত হয়ে যাচ্ছে দিন দিন।
কপাল খারাপ হওয়া মানে হচ্ছে, জীবনের প্রতিটি মোড়ে ভুল মানুষ, ভুল সময় আর ভুল সিদ্ধান্ত যেন জোট বেঁধে অপেক্ষা করছে।
জীবনের প্রতিটা পদক্ষেপেই কষ্ট আমাদের পরীক্ষা নেয়।