#Quote

আমি মৃত, কিন্তু অপেক্ষায় থাকলে আমার ভেতর ঘাসফুলের পাপড়ির মতো কোমল সত্তা বিকশিত হয়, আমি বিকারগ্রস্ত হই, উদগ্রীব হই প্রিয় মানুষকে কাছে পাবার কষ্টে।

Facebook
Twitter
More Quotes
দুষ্ট মানুষ কখনো ভালো কিছু করেনা কারণ তাদের বিদায় সম্পর্কে কোন ধারণা থাকে না।
প্রত্যেকটা মানুষের স্বভাব এবং প্রকৃতির মাধ্যমে তার অভিপ্রায় প্রতিফলন ঘটে। যা দ্বারা সে অন্যের কাছে পরিচিত হয় এবং তার প্রভাব তার আশেপাশের পরিবেশের উপরে পড়ে।
সফল মানুষদের জিজ্ঞেস করুন, তাদের গোপন মন্ত্র একটাই—কঠোর পরিশ্রম।
যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনদিন দেখোই নি? - হুমায়ূন আহমেদ
ধৈর্যহীন মানুষ অনেকটা লাগামহীন ঘোড়ার মতই বিপদজনক। কখন কোথায় কি করে বসে তা কিছু বলা যায় না।
আমি মানুষ চিনতে করেছি ভুল, তাই তো আজ হারিয়েছি জীবনের দু-কুল
যখন পরিবারের মানুষ বোঝে না, তখন জীবন অসহ্য হয়ে ওঠে!
আমাদের জীবনে আমরা কলুর বলদের মতো চোখে ঠুলি পরেছি, মাড়াইয়ের গরুর মতো মুখে টোপর পরেছি, আর একই চক্রে ঘুরছি। আমরা দেখি না, আমরা খাই না। শুধু তা–ই না, আমরা বলিও না। সৈয়দ শামসুল হক লিখেছিলেন, মানুষের চোখ আছে তা দেখবার জন্য শুধু নয়, কাঁদবারও জন্য। আমরা বলি, মানুষের মুখ আছে, তা কেবল খাওয়ার জন্য নয়, বলবারও জন্য। আমাদের মুখে আমরা মুখোশ পরে আছি। আমরা মুখ দেখাব না এবং আমরা কিছু বলবও না। বোবার শত্রু নেই। - আনিসুল হক
সাধারণ মানুষদের হাতে যদি নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার না থাকে, তাহলে সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রের তকমা দিলে ভুল কাজ হবে।
মানুষের মনে অহংকারের দেয়ালগুলো বড্ড উঁচু আর চওড়া।