#Quote
More Quotes
সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।
ভালোবাসা হলো দু’জনের এক হওয়া, দুটি হৃদয়ের একাকার হওয়া।
পাখিরা লিখে যায় তাদের জীবনের গল্প, আকাশের বুকে। চাইলে, আমরাও লিখে রাখতে পারি নিজেদের গল্পগুলো, চিরন্তন এই নীলের পাতায়।
প্রত্যেক মানুষের কাছে পরিবারই তাদের প্রথম ভালোবাসা।
“নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ করুণ, অন্যকে আপনার জীবন নিয়ন্ত্রন করতে দেবেন না.”
জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্যটা কোনদিনই বোঝা যায়না!
জীবন হলো এক কাপ চা কখনো তেতো, কখনো অতি মিষ্টি কিন্তু প্রতি কাপেই একটা অন্যরকম স্বাদ, একটা নতুন গল্প থাকে।
জীবনে অনেক জিনিসই আসে যায়, আবার চলে যায় কিন্তু, সত্যিকারের ভালোবাসা সবসময় আপনার পাশে থাকবে।
মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে।
মানবতা হারিয়ে যাচ্ছে কেননা মানুষ তার জীবনযাত্রায় বিবেককে কম্পাস হিসাবে ব্যবহার করতে ভুলে যাচ্ছে। – সুজি কাসেম