#Quote
More Quotes by Humayun Ahmed
ছেলে আর মেয়ে বন্ধুত্ব করতে পারে, কিন্তু একসময় তারা একে অপরের প্রেমে পড়বেই। হয়তো ক্ষণিকের জন্য হয়তো ভুল সময়ে, কিংবা দেরিতে। আর নাহয় আজীবনের জন্য।
পৃথিবীর সব নারীর ডাক আপনি উপেক্ষা করতে পারবেন কিন্তু ‘মা’-এর ডাক উপেক্ষা করার ক্ষমতা আপনার নেই।
হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটা ও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন।
I love you যত সহজে বলা যায়- "আমি তোমাকে ভালোবাসি" ততো সহজে বলা যায় না।
প্রেম বলে আসলে কিছু নেই, এটা শুধুই শরীরের আকর্ষণ। প্রকৃতি এই আকর্ষণ সৃষ্টি করেছে তার সৃষ্টি বজায় রাখার জন্য। বই: হিমুর বাবার কথামালা — হুমায়ূন আহমেদ
আলোটুকু তোমায় দিলাম। ছায়া থাক আমার কাছে।
রাগলে মানুষের চোখ ছোট হয়ে আসে, আর আনন্দের মুহূর্তে চোখ হয় বড় বড়। বই হিমুর রূপালী রাত্রি।
সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে।
একদল মানুষ আছে, যারা শুধু অন্যদের বিরক্ত করেই আনন্দ পায়। বই: মিসির আলীর অমীমাংসিত রহস্য — হুমায়ূন আহমেদ
পুরুষদের এক অদ্ভুত দুর্বলতা হলো, তারা ভাবে, সব নারীই তার প্রেমে, পড়তে উন্মাদ হয়ে আছে। বই: তোমাদের এই নগরে।