#Quote
More Quotes by Humayun Ahmed
পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই।
তাৎক্ষণিকভাবে প্রেমে পড়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। আর অতিরূপবতীদের. প্রেমে পড়ারও দরকার নেই, কারণ নিয়ম অনুযায়ী অন্যরাই তাদের প্রেমে পড়বে। বই: দেয়াল
আমরা বলে থাকি, সব মানুষ সমান। কিন্তু বাস্তবে তা কখনো দেখা যায় না। কেবল মৃত্যুর দোরগোড়ায় এসে সবাই এক হয়ে যায়, সেখানে প্রধানমন্ত্রী আর ইট ভাঙা শ্রমজীবী নারীর, মধ্যে কোনো পার্থক্য থাকে না। বই তোমাদের এই নগরে
মানব জাতির স্বভাবই হচ্ছে, সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করা।
রাগ থেকে প্রেম জন্ম নেয় ঘৃণা থেকেও প্রেম হয়। এমনকি অপমান কিংবা লজ্জা থেকেও প্রেমের জন্ম হতে পারে। বই: হিমু এবং একটি রাশিয়ান পরী
প্রতিটি দুঃসংবাদের আড়ালে একটি করে সুসংবাদ থাকে।
তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে।
রিকশায় চড়ার মধ্যে এক ধরনের রাজকীয় অনুভূতি আছে। সামান্য মাথা উঁচু করলেই আকাশ দেখা যায়। বই: কবি — হুমায়ূন আহমেদ
হঠাৎ দেখলাম তোমার চোখে পানি তখন আমার যে কী আনন্দ হলো ভাবলাম, তোমাকে আরও কিছুদিন কষ্ট দিয়ে দেখি। কারণ আনন্দকে তীব্র করার জন্য কষ্টের প্রয়োজন আছে, তাই না বই: তেতুল বনে জোছনা — হুমায়ূন আহমেদ
I love you যত সহজে বলা যায়- "আমি তোমাকে ভালোবাসি" ততো সহজে বলা যায় না।