#Quote
More Quotes
সবাই যখন লক্ষ্যের দিকে যেতে তীরের মতো বন্দী হয়েছে ধনুকে, তখন এই লক্ষ্যহীন হওয়ার স্বাধীনতার চেয়ে আনন্দের আর কি আছে
জীবনের ছন্দ এক, শিল্পের ছন্দ আর এক; শিল্পের মধ্যে জীবনকেই যদি মূর্ত করিয়া ধরিতে চাই, তবুও জীবনের গতিভঙ্গীকে হুবহু শিল্পের গতিভঙ্গীর মধ্যে তুলিয়া ধরিতে পারি না। জীবনকে শিল্পের মধ্যে তুলিয়া ধরিতে হইলেই দরকার একটা রূপান্তর পাশ্চাত্যে ইহার নাম দিয়াছে —এই রূপান্তরের অর্থই শিল্পগত সৌন্দর্য।
জীবনে যদি মায়াকে ত্যাগ করতে পারো তাহলে হয়তো বা দুঃখ পাবে না।
নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না।
জীবন এক উপহার যেটাকে বুকে চেপে ধরে রাখতে হয় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করব, কাছে থাকা মানুষগুলোকে ভালোবাসব, এই উপহারকে উপভোগ করব পুরোপুরি।
আমার জীবনে আমার একমাত্র বন্ধু আছে এবং সে যথেষ্ট।
জীবন কেমন হবে তা নির্ভর করে কেমন চিন্তা করা হয় ও সময়কে কিভাবে কাজে লাগানো হয় তার ওপর। ভালো চিন্তা+ভালো কাজ = ভালো জীবন।
জীবন খুবই মূল্যবান : জীবনবাদীরা যতোটা মূল্যবান মনে করে, তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর শিল্পকলা জীবনের থেকেও মূল্যবান। - হুমায়ূন আজাদ
জীবন খুব ছোট কিন্তু অসাধারণ কিছু হতে পারে না।
নিজেকে ভালোবাসি, কারণ আমিই আমার জীবনের নায়িকা।