#Quote

More Quotes
যখন মুষলধারে বৃষ্টি হয় তখন আমি এটা পছন্দ করি। এটা সব জায়গায় মৃদু গুঞ্জনের মতো শোনাতে থাকে যা নীরবতার প্রতীক, একাকীত্বের নয়। ___মার্ক
ঘন শ্রাবণের বৃষ্টির দিনগুলিতে একাকী থাকা একটি রোমান্টিক মনের সবথেকে প্রিয় সঙ্গী নিঃসন্দেহ ভাবে এক কাপ চা এবং একটি ভালো বই।
বৃষ্টি আমাদের স্মৃতিতে পুরনো দিনের কথা ফিরিয়ে আনে, যেন এক ধরনের আবেগময় প্রলেপ।
পাহাড়ের সবচেয়ে মোহনীয় দিকগুলির মধ্যে একটি হল মেঘ এবং আলোর সর্বদা পরিবর্তনশীল ইন্টারপ্লে।
হৃদয়ে জমা হয়ে আছে, আহত স্মৃতির ভিড়, তবুও তোমাকেই খুঁজেছি আমি এখনো চাই তোমাকেই।
মেঘলা দিনেই হয়েছিলো আমাদের প্রথম দেখা। আর মেঘলা দিনেই হয়েছিলো আমাদের প্রণয়। কিন্তু নিয়তির কি অমোঘ পরিণতি দেখ- মেঘলা দিনেই হলো আমাদের বিচ্ছেদ।
সব সময় আমি বৃষ্টিকে একটি ব্যাধির নিরাময় মনে করি, যা একটি বিশ্বস্ত বন্ধুর ন্যায় আরেক বন্ধুকে আয়েশ যোগায়। - ডগলাস কুপলান্ড
প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া! কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া‌।
শুধু মেঘ জানে পাহাড়ের জমাট অভিমানে তোমাকে পাওয়ার আকুলতা ৷
শরতের মেঘ ভেসে যায় দূর আকাশের নীলে পায়ে চলা পথ ঢেকে গেছে থোকা থোকা কাশফুলে।