#Quote
More Quotes
কিছু কিছু কথা আছে বলতে পারিনা এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা ।
মন রে! কৃষি কাজ জানো না? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে, ফলতো সোনা । কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া। তার কাছেতে যম ঘেঁসে না । গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তিবারি তাই সেচো না। ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না।
সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যতবেশি ভালোবাসবে তাকে ততো বেশি সুন্দর মনে হবে।
এই যে আমি তোমাকে দেখছি, দেখে মন ভরে যাচ্ছে, না দেখতে পেলে বুক টনটন করে, বেঁচে থাকাটা বিবর্ণ হয়ে যায়, এই অনুভূতি কি ভালোবাসা নয়।
কারও কটূক্তি মনে লেগে গেলে তা অনেক সময় মানসিক অবসাদের সৃষ্টি করতে পারে।
সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন।
আমি নিজের মনকে বুঝিয়ে নিয়েছি, সে যেন গন্তব্যের ব্যাপারে বেশি উৎসাহিত না হয়ে বরং যাত্রা পথকে বেশি উপভোগ করে যায়।
একে অপরের জন্য বেঁচে থাকার নামই জীবন! তাই যারা তোমাকে মন থেকে ভালোবাসে, তাদের সময় দাও।
আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বার বার! প্রকৃতির এই সৌন্দর্য বার বার আমাকে কাছে টানে।
একটি শান্ত মন একজন ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। – অ্যান ফ্রাঙ্ক