#Quote
More Quotes
আকাশে উড়িছে দেখ মুক্তির পতাকা, মুছে যাক সব হানাদারের বর্বরতা।
নীল আকাশের ঘন মেঘের মতো ভারাক্রান্ত মন গুলি যদি আন্তরিকতা মাখানো একটুখানি শীতল জলের স্পর্শ পেত তবে সব বিষাদের উপশম হত।
বন্ধু একাই আমি জাগব আঁধার আকাশে একা চিরদিন চেয়ে আমি থাকব।
আমার মনের সব অনুভূতি সেদিন যেন হঠাৎ করে তাদের চেতনা ফিরে পেল–যেদিন আমি পেলাম তোমায় আমার করে,যেদিন আমার আকাশে খুশীর বৃষ্টি এল।
খুব তাড়াতাড়ি হারিয়ে যাব ওই নীল আকাশের তারা হয়ে। তখন কি দেখবি আমায় তোর ঘরের জানালা দিয়ে!!
আকাশের তারার ঝলমলে আলোয় অবহেলার অন্ধকার ভুলে যাব।
হাওরের জলে ভাসতে ভাসতে আকাশের দিকে তাকালে মনে হয় যেন আকাশ আর জল এক হয়ে মিশে গেছে।
জীবনের প্রতিটি বাঁকে সাদা এবং কালো রঙের ছোঁয়ায় নতুন অর্থের খোঁজ মেলে।
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই পেছনের সজল ভৈরবী ভুলে যাই মেঘলা আকাশ, নাফুরানো দীর্ঘ রাত। একবার ডাকলেই সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা। - তসলিমা নাসরিন
আকাশের দিকে তাকিয়ে মেঘের আস্তে আস্তে সরে যাওয়া দেখতে দেখতে অন্যরকম ভালোলাগা কাজ করে।