More Quotes
স্বপ্ন পূরণের ধারপ্রান্তে আসার পর যখন সেই স্বপ্নটা ভেঙে যায়, সেটার চেয়ে বড় ক্ষত আর হতেই পারে না।
যেখানে স্বপ্ন নেই, সেখানেই জীবন থেমে যায়। সংগ্রাম করে হলেও স্বপ্ন দেখা বন্ধ করো না। কারণ স্বপ্নই জীবনের সবচেয়ে বড় প্রেরণা।
যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, সেই স্বপ্নগুলোই আজ দুঃস্বপ্ন হয়ে গেছে।
মধ্যবিত্ত ঘরের ছেলে আমি! পছন্দ হলেও মুখ ফুটে কিছু চাইনি, প্রতিটা স্বপ্নে সে ছিলো দামি যাকে আমি পাইনি|
স্বপ্নহীন পথিক কখনো গন্তব্যে পৌঁছায় না, ব্যক্তিত্বহীন ব্যক্তিত্বরা কখনও সফলতা পায় না।
জীবনে সবচেয়ে বড় জিনিসটা হলো দৃষ্টিভঙ্গি ঠিক করা, এটা হয় আপনার আগুনকে আরো বাড়িয়ে দিতে পারে নতুবা আপনার সকল স্বপ্নকে মাটি চাপা দিতে পারে।
কাল রাতে স্বপ্ন দেখলাম চাওমিন খাচ্ছি সকালে উঠে আর হেডফোনটা খুঁজে পাচ্ছি না।
তোমার জীবনের সেরা মূহুর্ত সেটাই যখন তুমি বুঝবে যে, তোমার সমস্যার দায় তোমার একার। যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক, সমাজ বা সরকার দায়ী নয়। যখন তুমি বুঝবে, তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে – আলবার্ট ইলেস
অন্যরা যখন স্বপ্ন দেখে, পরিশ্রমীরা তখন বাস্তবতা গড়ে তোলে।
একবার মানুষ চেনা শুরু করুন, দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কমতে শুরু করবে। এটাই বাস্তবতা।