#Quote
More Quotes by Manik Bandyopadhyay
বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা, জগতে এতবড় জয় আর নাই।
জীবনকে জানা আর জীবনকে মায়া করা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে । একটাকে বড় করে অন্যটাকে তুচ্ছ করা জীবনদর্শীর পক্ষে বীভৎস অপরাধ
দেহ তো আর অশ্লীল নয়, দেহের চেতনাও নয়, ওই চেতনার বিকৃতিই শুধু অশ্লীলতা।
দেশের মুক্তি যার যত বেশি কাম্য, স্বাধীনতার আদর্শ যার কাছে যতবড় সত্য, যে যত বেশি নির্ভীক, বেশি তেজস্বী, কর্মঠ জীবন্ত, সে-ই যেন তত বেশি উন্মাদ বিপ্লবে ঝাঁপ দিতে, প্রাণ দিতে দেরি যেন তারই ততই বেশি অসহ্য। অথচ এ দেরি চাই বিপ্লবী দল গড়তে, অথচ ধীর শান্ত নিরুদ্বেগ অহিংস ভালোমানুষের যৌবনে বিপ্লব নেই ।
শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ।যারা আছে তাদের, আর যারা ছিল
ব্রিটিশ করাচ্ছে মারামারি, ব্রিটিশ করে দিচ্ছে ভাগাভাগি মিটমাট সে কি দেশের সাধারণ মানুষকে খাঁটি স্বাধীনতা দেবার জন্য ; নিশ্চিন্ত মনে যাচাই করতে দেওয়ার জন্য ?
কেহ বিশ্বাস করে,কেহ করে না।যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না,যে অবিশ্বাস করে সেও না।বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর
জীবনকে জানা আর জীবনকে মায়া করা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।একটাকে বড় করে অন্যটাকে তুচ্ছ করা জীবনদর্শীর পক্ষে বীভৎস অপরাধ।
জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল, এমন রসালো মানুষের জীবন ?
ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা।সে বন্ধু নয়,খাতক নয়,উপরওয়ালা নয়,কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের,ভগবান জানেন