#Quote

আনন্দ ব্যথা ভয় এইসব উত্তেজনা মনে দেখা দিলেই শরীরের অনেকগুলি গ্লান্ড থেকে রসস্রাব শুরু হয়। আনন্দ কম আর স্বাভাবিক হলে যে রস বার হয় শরীরের তাতে উপকার হয়, কিন্তু অস্বাভাবিক প্রবল আনন্দের রস ঠিক বিষের মতো কাজ করে।

Facebook
Twitter
More Quotes by Manik Bandyopadhyay
ব্যর্থ প্রেম কিছু না, বিরহ শুধু মনের কষ্ট, ও সমস্তের জন্য মানুষের খুব বেশি আসে যায় না। ছেলে স্বর্গে গেলে মাকেও তো তা সহিতে হয়। কিন্তু সবচেয় ভয়ানক মনে হয় ট্রাজেডিটা, যখন বুঝিতে পারা যায় যাকে ভালোবাসিয়াছিলাম তার হৃদয় হৃদয়ের রীতিনীতি মানে না। আমাকে সরল ভালোমানুষ পাইয়া, আমার প্রথম যৌবনের অমূল্য সম্পদটুকু সে আমাকে ঠকাইয়া গ্রহণ করিয়াছে, শুধু একটু মজা করিবার জন্য।
কী ক্ষতি মুসলমানের রান্না খাইলে? ডাঙার গ্রামে যারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে তাহাদের ধর্মের পার্থক্য থাকে, পদ্মানদীর মাঝিরা সকলে একধর্মী।
সব মানুষের মধ্যে একটি খোকা থাকে যে মনের কবিত্ব,মনের কল্পনা,মনের সৃষ্টিছাড়া অবাস্তবতা,মনের পাগলামিকে লইয়া সময়ে-অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালবাসে।
শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ । যারা আছে তাদের, আর যারা ছিল ।
জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়,জীবনদেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সঙ্কীর্ণ জীবন,মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন - সমস্ত জীবনকে।
বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা,জগতে এতবড় জয় আর নাই
জীবনকে জানা আর জীবনকে মায়া করা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।একটাকে বড় করে অন্যটাকে তুচ্ছ করা জীবনদর্শীর পক্ষে বীভৎস অপরাধ।
অকর্মণ্য বাজে লোকের একটা নেশাকে প্রেম বলে চালানো হয়। সত্যিকারের মানুষের প্রেমে বাড়াবাড়ি থাকে না।
বড়লোক যদি হইতে চাও মানুষকে ঠকাও, সকলের সর্বনাশ করো। তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করিয়া দখল করিয়া আছে। ছলে-বলে কৌশলে যে-ভাবে পার তাহাদের সিন্দুক খালি করিয়া নিজের নামে ব্যাঙ্কে জমাও।
দান এগিয়ে গিয়ে সবার আগে নিতে হয়, নইলে ফুরিয়ে যায়।