#Quote
More Quotes by Manik Bandyopadhyay
সুখ? নাই-বা রইল সুখ! সুখ দিয়ে কি হবে? সুখ তো শুঁটকি মাছ! জিভকে ছোটলোক না করলে স্বাদ মেলে না।
ক দিন আর লাগবে এ স্বাধীনতা তিতো হতে, দেশের লোকের চোখ খুলতে, যাদের গর্জনে ব্রিটিশ পিছু হটছে, আবার তাদের গর্জন শোনা যাবে হিন্দুস্তানে, পাকিস্তানে সত্যিকারের স্বাধীনতা চাই।
জীবনকে জানা আর জীবনকে মায়া করা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে । একটাকে বড় করে অন্যটাকে তুচ্ছ করা জীবনদর্শীর পক্ষে বীভৎস অপরাধ
সুখ? নাই-বা রইল সুখ! সুখ দিয়ে কি হবে?সুখ তো শুঁটকি মাছ! জিভকে ছোটলোক না করলে স্বাদ মেলে না
অকর্মণ্য বাজে লোকের একটা নেশাকে প্রেম বলে চালানো হয়। সত্যিকারের মানুষের প্রেমে বাড়াবাড়ি থাকে না।
কী ক্ষতি মুসলমানের রান্না খাইলে?ডাঙার গ্রামে যারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে তাহাদের ধর্মের পার্থক্য থাকে,পদ্মানদীর মাঝিরা সকলে একধর্মী
রাগ,প্রতিহিংসা এসব মানুষের অবলম্বন,সহজে ওসব ছাড়িতে চায়না।
রাগ, প্রতিহিংসা এসব মানুষের অবলম্বন, সহজে ওসব ছাড়িতে চায়না।
মানুষের মনকে যখন বারুদে পরিণত করে রাখা হয়েছে তখন বড় জোর আগুনের ছোঁয়াচ এড়িয়ে চলার বিবেচনাটুকু তার থাকতে পারে, স্ফুলিঙ্গ এসে ছুঁইয়ে ফেললে বারুদের জ্বলে ওঠা আর ঠেকানো যায় না ।
স্বাধীনতা হচ্ছে রিয়ালিটি—রিয়ালিস্বাধীনটিকে মূল্য দিতে না শিখিলে স্বাধীন হওয়া যায় না ৷