#Quote
More Quotes by Samaresh Majumdar
মানুষ অনেক সময় ভেবেচিন্তে কাজ করতে পারে না, করে ভাবে। - সমরেশ মজুমদার
নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।
তুমি যা শিখবে তা কখনই বসন্তের কোকিল যারা , তাদের শেখাবে না। - সমরেশ মজুমদার
অনেক সময় আমি নিজেকেও বিশ্বাস করি না। - সমরেশ মজুমদার
প্রকৃত পুরুষ তিনিই, যিনি নারীর অভিমান দূর করে থাকেন। - সমরেশ মজুমদার
মানুষকে চোখ দিয়েছেন পৃথিবীকে দেখার জন্য । মানুষ তো নিজের চোখ দেখতে পায় না । তুমি বলতে পারো , তা কেন , আয়নায় তো দিব্যি দেখা যায় । কিন্তু আয়নায় মানুষ নিজের মুখ দেখে , ক’জন আর শুধু চোখের দিকে তাকিয়ে দেখে।
আজকাল মৃত্যু সংবাদ শুনলে অস্বস্তি হয় , মন খারাপ হয় না। - সমরেশ মজুমদার
কোন জিনিস অধিকার করা যতটা শক্ত তার চেয়ে বহুগুণ কঠিন সেটাকে ঠিকমত লালন করা।
মন খুলে যদি ঘুমাতে পার তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই। - সমরেশ মজুমদার
পেতে হলে কিছু দিতে হয়। ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। সুদিপ বলেছিল, বাঙ্গালী মল মুত্র এবং বীর্য ছাড়া কিছুই ত্যাগ করতে জানে না।