#Quote
More Quotes by Samaresh Majumdar
আমি সবুজ ভালোবাসি ,নধর ঘাসেরা যখন সবুজ গালিচা হয়ে থাকে তখন মনে বড় মায়া আসে । প্রয়োজনে এগিয়ে যেতে হলে সেই ঘাসে পা ফেলে যেতে হয় । কিন্তু ফুলের ওপর পা ফেলে হাঁটা বড় কষ্টের। - সমরেশ মজুমদার
মনের জোর যার নষ্ট হয়ে যায় তাকে ঘাঁটানো কখনই উচিত নয়।
আবেগ না থাকলে সে মানুষ নয় । কিন্তু আবেগে যে ভেসে যায় সে তলিয়ে যায় । আবেগকে নিয়ন্ত্রণে রেখে যে কাজ করে যেতে পারে সে-ই ঠিকঠাক মানুষ।
শরীরের কোন অংশে পচন এলে তা সঙ্গে সঙ্গে বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। - সমরেশ মজুমদার
মেয়েরা গণেশের মত, মা দূর্গার চারপাশে পাক দিয়ে যে জগত দেখে তাতেই তৃপ্তি আর পুরুষরা কার্তিকের মত সারা পৃথিবী ঘুরে আসে অথচ কি দেখে তা তারাই জানে না।
মানুষ অনেক সময় ভেবেচিন্তে কাজ করতে পারে না, করে ভাবে। - সমরেশ মজুমদার
আজকাল মৃত্যু সংবাদ শুনলে অস্বস্তি হয় , মন খারাপ হয় না। - সমরেশ মজুমদার
কেউ কি বলতে পারে কার মনে কী আছে”! - সমরেশ মজুমদার
কার উপর বিশ্বাস রাখব? মানুষের উপর? সে তো সাপের চেয়ে ও ভয়ংকর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য। মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে।
মাথার ওপর আগুন , পায়ের তলা পুড়ছে । যেদিকে তাকাই খাঁ খাঁ শূন্যতা । সবুজের চিহ্ন নেই । প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারনা হয়েছিল তখন । তোমায় দেখে আজ সেই ছবিটা মনে এল । তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে? - সমরেশ মজুমদার