#Quote

শীতের সকাল যেন এক প্রৌঢ়া কুলবধূ; তার সলজ্জ মুখখানি দিগন্ত বিস্তৃত কুয়াশার অবগুণ্ঠনে ঢাকা

Facebook
Twitter
More Quotes
শীতকাল আসার আনন্দ থাকে কিছুক্ষণ ; তবে শীত না পড়ার বেদনা টি থাকে সারা জীবন ধরে ।
শীত যেন তার সমস্ত সঞ্চয় নিঃশেষে উজাড় করে দিয়ে ধারণ করে এক সর্বত্যাগী তাপসী মূর্তির। সে কুড়াতে জানে না, সংগ্রহ করতে জানে না, জানে শুধু ছড়িয়ে দিত,উড়িয়ে দিতে , বিলিয়ে দিতে। দুই চোখে তার এক বিষণ্ন প্রশান্তি; হাতে বরাভয়
বিভ্রমের কুয়াশা এবং বিভ্রান্তির কুয়াশা সারা বিশ্বে ঝুলে আছে।
কবিতার প্রিয় পান্ডুলিপি জুড়ে হঠাৎ কেমন ধূসর কুয়াশা নেমে আসে, প্রেমিকার উষ্ণ হাত মনে হয় যেন নিরুত্তাপ, অনুভূতিহীন এ কী শীমপ্রাসাদে আবার জমে বরফের স্তুপ।
শীতের কুয়াশামাখা রাত, এমনি জ্যোৎস্না রাত, তুমি আর আমি, এই তো আর কি লাগে ভালো থাকার জন্য।
স্মৃতির দরজায় খিল দেয়ার পরেও কেনো যেন তার কথা খুব মনে পড়ে। ভালোবাসা জানালায় আজ কুয়াশা জমে গেছে।
শীতের দুপুরের সঙ্গী এক পিঠ রোদ্দুর আর রসনার তৃপ্তির জন্য চাই এক বাটি নলেন গুড়।
ভালবাসা হল এমন এক কুয়াশা যা বাস্তবতার প্রথম দিনের আলোতেই হারিয়ে যায়।
শীতের দিনে সুনির্মল আকাশ থেকে রোদের আলো ঝরনাধারা নেমে এসে পৃথিবীকে উজ্জ্বল করে দেয়
শীতের চাদর জড়িযে কুয়াশার মাঝে দাড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।