More Quotes by Helal Hafiz
কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।
তারপর ফেরে, তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়। - হেলাল হাফিজ
তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?চিনি, খুব জানি তুমি যার তার, যে কেউ তোমার,তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার। - হেলাল হাফিজ
কবিতা তো অবিকল মানুষের মতো চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।
আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে। - হেলাল হাফিজ
জলের আগুনে পুড়ে হয়েছি কমল,কী দিয়ে মুছবে বলোআগুনের জল। - হেলাল হাফিজ
ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন । - হেলাল হাফিজ
কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !
তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়।
এক বুক সুখ নিয়ে ঘুমিয়ে গেলে নাকি? আমি বরাবরই তোমার থেকে আলাদা। এক বুক দুঃখ নিয়ে সারারাত জেগে থাকি। - হেলাল হাফিজ