#Quote

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।

Facebook
Twitter
More Quotes by Jasimuddin
আজিকার এই অভাবভরা নিরানন্দ দেশের সঙ্গে নানা কুসংস্কার পূর্ণ ধনধান্যে আনন্দগানে ভরা দেশকে আমি সহজেই বিনিময় করিতে পারিলে আনন্দে নাচিয়া উঠিতাম।
শিশুদের মতো বৃদ্ধ লোকদের দেহেও এক সুন্দর শোভা বিস্তার করে। কত বৃদ্ধের মধ্যে সেই শোভা দর্শন করিয়া মুগ্ধ হই।
ভয়কে যেমন মানুষ এড়াইয়া চলিতে চায়, ভয়কে তেমনি মানুষ উপভোগও করে।
অত্যাধিক দরিদ্র্য মানুষের মনকে কত যে সংকীর্ণ করিয়া দেয়।
সে মোরে দিয়েছে বিষ ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান।
কোনো ভালো লোকের নামে কেহ কুৎসা রটাইলে লোকে সহজেই তাহা বিশ্বাস করে।
গত ওহাবি আন্দোলনে যখন দেশের মাওলানারা এদেশ হইতে ইংরেজ তাড়ানো অসম্ভব জানিলেন, তখন তাঁহারা দেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত গুণী ব্যক্তিদের উপর যে অমানুষিক অত্যাচার করিয়াছিলেন তাহার ফলে আজ আমাদের সমাজে বড় সাহিত্যিক নাই; বড় চিত্রশিল্পী নাই- বড় সুরশিল্পী নাই। আমাদের মুসলিম সমাজে এই অনাচার আর কতদিন চলিবে?
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর - জসীমউদ্দীন
আমাদের দেশের লোকেরা যেমন ভুত, প্রেত, ওঝা পীর ও ফকিরে বিশ্বাস করে তেমনি হোমিওপ্যাথিক ঔষধে বিশ্বাস করে।
যুক্তি ছাড়িয়া যেখানেই কেহ শক্তির দম্ভে অপরকে নত করিয়ে যায়, সাময়িক ভাবে ইহাতে কিছুটা সাফল্য দেখা গেলেও সে সাফল্য শুধু বালুর উপরে লেখন লেখা, অল্প দিনেই মুছিয়া যায়।