#Quote
More Quotes by Manik Bandyopadhyay
সাহিত্য বাদ দিয়ে বৈজ্ঞানিক হলে, তিনি ইচ্ছায় বা অনিচ্ছায় হিংস্র মানুষের হাতে মারণাস্ত্রই তুলে দেবেন- তাঁর আবিষ্কারকে মানুষ মানুষকে ধ্বংশ করার কাজে ব্যবহার করবে
পশুপাখির যৌন ব্যাপারের মতোই মানুষেরও যৌন ব্যাপার নিজেদের নতুন করে সৃষ্টি করা আর বাঁচার লড়াই চালিয়ে যাওয়া। মানুষের যৌন ব্যাপারে আরেকটা বাড়তি বাস্তব ব্যাপার আছে প্রেম। কাব্য সাহিত্যে ফেনিয়ে ফাঁপিয়ে রঙ দিয়ে এই বাস্তব রহস্যটাই ব্যাখ্যা করার চেষ্টা হয়ে আসছে। ফেনা আর রঙ ব্যাখ্যা করে বাতিল করে যৌনবিজ্ঞান প্রেমের মানে বোঝাতে চেয়ে পারেনি। শরীরবিজ্ঞান, মনোবিজ্ঞান, যৌনবিজ্ঞান, প্রেমের এদিক ওদিকে সেদিকটা বুঝিয়েছে, প্রেমকে বোঝাতে পারেনি।
রাগ,প্রতিহিংসা এসব মানুষের অবলম্বন,সহজে ওসব ছাড়িতে চায়না।
সব মানুষের মধ্যে একটি খোকা থাকে যে মনের কবিত্ব,মনের কল্পনা,মনের সৃষ্টিছাড়া অবাস্তবতা,মনের পাগলামিকে লইয়া সময়ে-অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালবাসে।
দেহ তো আর অশ্লীল নয়, দেহের চেতনাও নয়, ওই চেতনার বিকৃতিই শুধু অশ্লীলতা।
ব্যর্থ প্রেম কিছু না, বিরহ শুধু মনের কষ্ট, ও সমস্তের জন্য মানুষের খুব বেশি আসে যায় না। ছেলে স্বর্গে গেলে মাকেও তো তা সহিতে হয়। কিন্তু সবচেয় ভয়ানক মনে হয় ট্রাজেডিটা, যখন বুঝিতে পারা যায় যাকে ভালোবাসিয়াছিলাম তার হৃদয় হৃদয়ের রীতিনীতি মানে না। আমাকে সরল ভালোমানুষ পাইয়া, আমার প্রথম যৌবনের অমূল্য সম্পদটুকু সে আমাকে ঠকাইয়া গ্রহণ করিয়াছে, শুধু একটু মজা করিবার জন্য।
প্রতিভা হল দক্ষতা অর্জনের বিশেষ ক্ষমতা ।
ব্রিটিশ করাচ্ছে মারামারি, ব্রিটিশ করে দিচ্ছে ভাগাভাগি মিটমাট সে কি দেশের সাধারণ মানুষকে খাঁটি স্বাধীনতা দেবার জন্য ; নিশ্চিন্ত মনে যাচাই করতে দেওয়ার জন্য ?
সুখ? নাই-বা রইল সুখ! সুখ দিয়ে কি হবে?সুখ তো শুঁটকি মাছ! জিভকে ছোটলোক না করলে স্বাদ মেলে না
জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়,জীবনদেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সঙ্কীর্ণ জীবন,মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন - সমস্ত জীবনকে।