#Quote
More Quotes by Al Mahmud
আমার জীবন হলো কবির জীবন। স্মৃতি-বিস্মৃতির জীবন। সব একটু একটু করে পাশ কাটিয়ে আমি বিস্মৃতি অতিক্রম করে চলে যাচ্ছি।
কবির কাজ স্বপ্ন দেখানো, আমি এই জাতিকে স্বপ্ন দেখিয়েছি।
আমি থাকবো না এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে। পৃথিবীটাতো না থাকারই জায়গা।
আমরা আজন্ম মিছিলেই আছি। এর আদি বা অন্ত নেই। পনেরশত বছর ধরে সভ্যতার উত্থান-পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি।
আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা, আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি। আমরাও থামবোনা।
আমাদের দেহ ক্ষতবিক্ষত। আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত। তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।
কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদ্ৰষ্ট কাগজমাত্র।
যারা আমাকে এ অদম্য চলার পথে নিয়ে এসেছে তারা তো সবাই জানে আমার পা পাথর, দৃষ্টি শক্তি স্বপ্নের কুয়াশায় আচ্ছন্ন। তবু মানুষের মন বলে একটা কথা আছে। আছে না কি? হ্যাঁ, মন বলছে এখনও আমার দিগন্তে পৌঁছার খানিকটা পথ বাকি।
কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদ্ৰষ্ট কাগজমাত্র।