#Quote

হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই!

Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
ও আষাঢ়ের বেলি ও, ও শ্রাবণের বেলি ও। বাদলাদিনের মাদল গানে, উতলরাতে হাওয়ার টানে- ভালোবেসে আমার পানে পাপড়ি তোমার মেলিও।
তুমি আমার সবচেয়ে বড় সুখের স্মৃতি, তুমি আমার সবচেয়ে বড় কষ্ট পাওয়া। - নির্মলেন্দু গুণ
তোমার জন্যে কখনো, কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়।
আমি আর কোনো নবযাত্রার আয়োজন করবো না।বাকি সময়টা আমি তোমার পাশেই দাঁড়িয়ে থাকতে চাই।
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে। - নির্মলেন্দু গুণ
তুমি চলে গেলে ভাবি, এলোমেলো হয়ে যাই । সাজিয়ে কবির মতো বোঝাতে পারি না, চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে, হায়রে নিয়তি!
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে। - নির্মলেন্দু গুণ
যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর। প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে। সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক। - নির্মলেন্দু গুণ
আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি, প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী। - নির্মলেন্দু গুণ
আমি আছি তুমি নেই, এইভাবে দু’জন দু’দিকে।